মোঃ খলিলুর রহমানঃ
কয়েকদিনের টানা অতি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্লাবিত হয়েছে সিংহেশ্বর ও ছনধরা ইউনিয়ন।ফলে পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েছে গ্রামের অসংখ্য মানুষ। বন্যা কবলিত পরিবার গুলো অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
আশ্রয় নেয়া পরিবারগুলোর মাঝে উপজেলা বিএনপির পক্ষ থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সোমবার দুপুরের খাবারের জন্য খিচুড়ি বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় অন্তত ২’শ মানুষের মাঝে খিচুড়ি প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
এ সময় ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, জেলা কৃষকদলের ওয়াজেদুল ইসলাম, বিএনপি নেতা আজহারুল ইসলাম, সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, বিএনপি নেতা সাইদুর রহমান, মোঃ তাসলিম খান পরাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।