মোঃ খলিলুর রহমানঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রূহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পুটিয়া শিবির মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল আলম খান আলমের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা উত্তর বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন খান, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তালুকদার, জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল, মোঃ নজরুল ইসলাম মাস্টার, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতালেব হোসেন শহীদ, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক ইমাম হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারন সম্পাদক আবুল হাসান মানিক, যুবদল নেতা গোলাম কিবরিয়া শিবলু, আল মামুনস উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।