মোঃ খলিলুর রহমানঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রূহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) জারুয়া স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
ভাইচকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ মাস্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা উত্তর বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন খান, জেলা উত্তর বিএনপির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার, জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ আলী, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা ইমাম হোসেন, বুলবুল, আবুল হাসেম, হান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারন সম্পাদক আবুল হাসান মানিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।