তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ও শনিবার থেকে ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,নজরুল ইসলাম মাষ্টার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হাসান স্বপন,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ফজল মিয়া প্রমূখ।
মিছিলে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, একতরফা ডামি নির্বাচন এটা জনগণ বর্জন করেছে। এখনো সময় আছে নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের নির্বাচন দিন।