1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ধোবাউড়ায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার দেখেছে
  • ই-পেপার দেখুন
ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুন্সিরহাট স্কুল মাঠে বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদেকুর রহমানের সঞ্জালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হাসান।
 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া- হালূযাঘাট আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী আকন্দ, রেজাউল হাসান বাবু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৌরিং আরেং সেং, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, কৃষক লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান ইমান,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, হারুনুর রশিদ, যুরলীগ নেতা মঞ্জুরুল হক রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ। সমাবেশ শুরুর আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল এবং ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মেহেদী হাসান রনির নেতৃত্বে বিশাল মিছিল ও স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। শান্তি সমাবেশ রুপ নেয় জনসমুদ্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller