1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব কাদের

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৭২ বার দেখেছে
  • ই-পেপার দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটির সভাপতি পদে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও নির্বাচন পরিচালনায় ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে গণভবনে গেটের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা। কো চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করবো। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণা পর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম অনলাইনে সংগ্রহ জমা করতে পারবেন প্রার্থীরা।

কাদের জানান, মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারাদেশে নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।

এর আগে বিকালে সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। প্রায় তিন মাস পরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller