মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে ফুলপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এ টি এম রফিকুল করিম নোমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহারুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।