1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ফুলপুর পৌর আওয়ামীলীগের ৬৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ

ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামীলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে হামিদুল আলম বিপ্লবকে আহবায়ক ও মোঃ রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৬৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ফুলপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের ২৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত এই কমিটি রবিবার সকালে প্রকাশ করা হয়।
এ কমিটিতে মোঃ সারোয়ার হোসেন, কাউন্সিলর মোঃ তোফাজ্জল হোসেন, কাউন্সিলর মোঃ মনির উদ্দিন, মোঃ হাবিবুর রহমান হবি, মোঃ দানেছুজ্জামান মিরন ও হাবিবুর রহমান জুয়েলকে যুগ্ম আহবায়ক এবং আলহাজ্ব মোজাহারুল ইসলাম, আলহাজ্ব জহিরুল ইসলাম, মি. শশধর সেন, আলহাজ্ব আব্দুল খালেক, মোঃ খলিলুর রহমান, আতাউল করিম রাসেল,  আব্দুস সালাম, এটিএম মনিরুল হাসান টিটু, সাবেক ভিপি দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান মড়ল, শ্রী মানব চন্দ্র, একেএম আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, নূর মোহাম্মদ তারাকী বাবুল, আব্দুল কাদির, আব্দুর রশিদ খান, আনোয়ার হোসেন, তাপস বিন্দ, সেকান্দর আলী, তারেক বিন হাসান, কাউন্সিলর সূফি খান, কাউন্সিলর কৃষ্ণ সাহা, কাউন্সিলর লিজা আক্তার, মালেকা বেগম, সেলিম মিয়া, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, অরুপ রতন রায়, রুবেল মিয়া, শাহজালাল বিপুল (বড়বাড়ি), মাহাবুবুর রহমান, আব্দুল মজিদ, আদম আলী, আকরাম হোসেন, রমজান মিয়া ও মোঃ জান্নাতুল বাকিকে সম্মানিত সদস্য করা হয়েছে।
এরআগে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ  বিজ্ঞপ্তির মাধ্যমে ফুলপুর পৌর আওয়ামীলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফুলপুর পৌর আওয়ামীলীগের বর্তমান কমিটি দীর্ঘদিন যাবৎ দলীয় কোন কর্মকান্ডসহ জাতীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে না। এমতাবস্থায় সংগঠনের বৃহত্তর সার্থে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে ত্বরান্বিত করতে ফুলপুর পৌর আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller