1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

আওয়ামীলীগ সরকারের সময় দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে- ইকরামুল হক টিটু

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। দেশ উন্নয়নশীর  দেশের কাতারে উন্নিত হয়েছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারনে।
তিনি আরও বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি করে। তারা দেশকে পিছিয়ে নিতে চাই। আগামীর নির্বাচনকে মাথায় রেখে জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়নচিত্র বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জননেত্রী  শেখ হাসিনা যে উন্নয়ন এনে দিয়েছেন তাতে মানুষ আগামীর নির্বাচনে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।
  সোমবার (২১ আগস্ট) বিকাল ০৪ টায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বিএনপি জামাত জোট সরকারের প্রতক্ষ্য মদদে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহত শহীদদের স্বরণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইকরামুল হক টিটু এসব কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন,  মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন, মসিক প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, কাউন্সিলর সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller