1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের মাটিতে অগ্নি-সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি সৃষ্টি করেছে

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, বাংলাদেশের মাটিতে অগ্নি-সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি সৃষ্টি করেছে বিএনপি-জামায়াত জোট। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এসব কখনোই প্রশ্রয় দেয়নি। তবে দেশকে অস্থিতিশীল করতে এ অপশক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। তাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাজপথে থেকেই আমরা সকল অপশক্তি রুখে দেবো।

রোববার (২৮ মে) বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে এ শান্তি সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

আগামী দিনে উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইকরামুল হক টিটু বলেন, দেশের উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের উন্নয়নের রাজনীতি করে। আওয়ামী লীগের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এসময় মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক তাজুল ইসলাম খোকন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রাশিদা তাহমিনা প্রীতি, ১,২,৩ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller