ময়মনসিংহের ফুলপুরে শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ মে) সন্ধ্যায় পৌর শহরের শেরপুর রোডে আওয়ামী লীগের কার্যালয়ের এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য-১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তৎকালীন শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে আসতে দেয়নি। পরবর্তীতে ১৯৮১ সালের ১৭ মে তিনি সকল বাঁধা অতিক্রম করে দেশে ফিরে আসেন। দেশের লাখ লাখ সাধারণ মানুষ সেদিন ঢাকার রাজপথে তাঁকে বরণ করে নেয়।