নিজস্ব প্রতিবেদকঃ
এবার চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে গনতন্ত্র বিরোধী এই সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি রাজপথে নেমেছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদেশিদের দিকে তাকিয়ে না থেকে রাজপথে শক্তি নিয়ে দাঁড়াতে হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে তাঁর বিদেশ সফর ব্যর্থ। এই অবস্থায় দেশের গণনন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধ করতে এবার চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে বিএনপি। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি জেলা ও মহানগরে জনসভা সফল করার পর রোডমার্চসহ কঠোর কর্মসূচির ঘোষনা আসছে। এই চূড়ান্ত আন্দোলনেই স্বৈরাচারি সরকারের বিদায় নিশ্চিত হবে।
সোমবার (১৫ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ, মহানগর এবং জামালপুর,কিশোরগঞ্জ, নেত্রকোণা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লাগামহীন লোডশেডিং, মিথ্যা মামলায় গ্রেফতার, জামিন বাতিল, গনতন্ত্র বিরোধী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচির পালিত হবে বলে জানিয়েছেন প্রিন্স।
এর মধ্যে আগামী ১৯ মে শেরপুর, ২০ মে জামালপুর ও নেত্রকোনা জেলায়, ২৬ মে ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা এবং ২৭ মে কিশোরগঞ্জ জেলায় এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিভাগীয় এই প্রস্তুতি সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম।
এ সময় প্রশাসনিক প্রতিবন্ধকতা ও নানা পরামর্শ তুলে ধরে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম, ডা: মোফাখখার হোসেন রানা, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী, যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান দুদু প্রমূখ।
এ সময় শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলাসহ ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির র্শীষসারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।