1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এরইমধ্যে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা, যা সম্ভব তা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেভাবে তারা মোকাবিলা করেছেন সেভাবে।

রোববার (১৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ-এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। এরইমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকেল থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে।

তিনি বলেন, সরকারকেও বলতে চাই, এখানে কোনো রকম দলীয়করণ না করে সব মানুষের পাশেই যেন তারা থাকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller