1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

খালেদা জিয়া ও রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর মুক্তির দাবীতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ।
শনিবার (২২ এপ্রিল) রিজভী আহমেদ মুক্তি পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন, সদস্য সচিব মোঃ শিপন খান ও যুগ্ম আহ্বায়ক মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মিজানুর রহমান তপন, এস.এম. সোহেল, মোঃ আমান মিয়া, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম সরকার পাপ্পু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা ননী গোপাল রায়, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট আহমেদ, কোতয়ালী থানা যুবদল নেতা মোঃ আলামিন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ মুন্না, আরিয়ান শান্ত, মাহিবুর রহমান নয়ন, সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুর রহমান তাওসিফ, সোহানুর রহমান সোহান, মোঃ অভি সহ শতাধিক নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মোঃ শিপন খান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ এর মুক্তির দাবী জানান এবং দেশকে রক্ষার স্বার্থে এই ফ্যাসিষ্ট সরকার কে হটাতে দেশপ্রেমিক সকল জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller