1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ফুলপুরে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

রিপোর্টার

 

নিজস্ব প্রতিনিধি

বিশ্ব নবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় নূপুর শর্মাকে গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। আজ দুপুর ৩টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল হয় । ফুলপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাষা সৈনিক শামসুল হক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এসময় বক্তব্যে তারা ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় দূতকে ডেকে এনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান। তা নাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বক্তব্যে আরও বলেন মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিরূপ মন্তব্য করায় মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে এটা বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না পরিশেষে ফুলপুর ছনকান্দা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন সাহেব সকল মুসলিম উম্মার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।বিক্ষোভ মিছিলে ৫ শতাধিক নবীপ্রেমী তৌহিদী জনতা অংশ নেয়। বক্তারা বলেন, অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller