মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রূপসী এই মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
রূপসী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সিংহেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তালুকদার, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম দুলাল, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ,সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষকদলের সভাপতি আবদুল্লাহ আল ইল্লাল, রূপসী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।