তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের মিজান অটো রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার ও শামসুল হুদা, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহমেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির নেতা শামিম তালুকদার, আসাদুল্লাহ আসাদ,
রাকিব তালুকদার, সাবেক সার্জেন্ট রফিকুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য জীবীদলের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।
দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা আজিজুল ইসলাম।