1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তারাকান্দায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল 

রিপোর্টার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ময়মনসিংহের তারাকান্দায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রবিবার তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে উত্তর বাজারস্থ ঐশী রাচস মেইল প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এ.কে.এম এনায়েতুল্লাহ কালাম।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ সাকের উল্লাহ ও জেলা বিএনপির সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম,সাবেক চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য ফরহাদ রব্বানী, এড: আবু রাশেদ মিলন, এড: নজরুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ,জেলা মৎস্য জীবীদলের সাবেক সদস্য সচিব আমিনুল হক রোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির নেতা রাসেল মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল মালেক,শামিম তালুকদার, আসাদুল্লাহ আসাদ, ইবনে কাশেম মাষ্টার,হাসান মাষ্টার,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম, আজাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিকদলের আহবায়ক পাভেল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও  মোবারক খান,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমূখ।
এ সময় বিগতদিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতিত নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller