1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছে আ.লীগ : প্রিন্স

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

ডামি নির্বাচন করে গণতন্ত্রকে আওয়ামী লীগ আইসিইউতে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণতন্ত্র বাঁচাতে নিরপেক্ষ সরকারের অধীনে অতিসত্বর পুনরায় গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঈদগাহ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর এবং উপজেলার সদর, কৈচাপুর, জুগলী, গাজিরভিটা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হালুয়াঘাটের রাজনৈতিক, পেশাজীবী, ব্যবসায়ী, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারি ইলেকশনের নামে সিলেকশন করেছে, জাতির সঙ্গে প্রতারণা করেছে। বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে তাদের পারিবারিক, কর্ম ও রাজনৈতিক জীবন বিপর্যস্ত করে দিয়েছে। শুধু বিএনপি নয়, জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণের জীবনও বিপর্যস্ত করে দিয়েছে। এখন তারা নিগৃহীত নেতাকর্মীর তালিকা চেয়ে মশকরা করছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে গ্রামের একজন নিরীহ কর্মী-সকলেই আওয়ামী ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়ে নিগৃহীত। শুধুমাত্র মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে ৪৫ লক্ষাধিক নেতাকর্মীকে। ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডামি নির্বাচন করেছে তারা। লাখ লাখ নেতাকর্মী ও এমনকি তাদের পরিবার পরিজনও বাড়িতে থাকতে পারেননি তাদের নিপীড়নে। এখনো তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। দেশের সকল শ্রেণিপেশার মানুষ নিপীড়ন ও দুর্ভোগের শিকার । কত তালিকা চান ওবায়দুল কাদের? গোটা দেশইতো তাদের নিষ্ঠুর নির্যাতনের কবলে।

এমরান সালেহ প্রিন্স বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য কমাতে ব্যর্থ হয়েছে ডামি সরকার। সীমান্তে অবাধ চোরাচালান হচ্ছে। সীমান্তে গুলি করে পাখির মতো বাংলাদেশি নাগরিককে হত্যা করা হচ্ছে। ভারতের কাছে প্রতিবাদ করার সাহস সরকারের নেই। ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে বলে তারা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বাংলাদেশের মানুষ কোনো দেশের প্রভুত্ব যেমন মানে না, তেমনি কোনো তাবেদার সরকারকে ক্ষমতায় রাখবে না।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহর সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায়  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আমজাদ আলী প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller