1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রূহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২২ মার্চ) বওলা স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
বিএনপি নেতা ফজলুর রহমান ফকীরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক খলিলুর রহমান তালুকদার ও বওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রাসেলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা উত্তর বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন খান, জেলা উত্তর বিএনপির সদস্য আমজাদ সরকার, জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তালুকদার, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  ইসলাম উদ্দিন, জেলা উত্তর যুবদলের সহ দপ্তর সম্পাদক আল আমিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা আল মামুন সরকার, বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল,  ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, আলী আকবর, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller