1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ফুলপুরে বিএনপির কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার মোকামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভা ও ইফতার মাহফিলে অন্যানের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার বক্তব্য রাখেন ।

কর্মীসভা ও ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া ধ্বংস করে যেনো-তেনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে দল ভাঙ্গা-গড়ার নষ্ট রাজনীতির হিংসাত্মক খেলায় জড়িত হয়ে পড়েছে।

এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের নীতি নৈতিকতা বলে কিছু আর অবশিষ্ট নেই।সব গোমড় ফাঁস হয়ে যাচ্ছে। ৭ জানুয়ারী সাজানো পাতানো নির্বাচনের নামে প্রহসন করতে তারা প্রলোভন ,ভয়-ভীতি দেখিয়ে, চাপ দিয়ে বিএনপি থেকে লোক ভাগিয়ে বিএনপি ভাঙতে চেয়েছিলো এবং একই সাথে পার্শ্ববর্তী দেশের হস্তক্ষেপে রাজনৈতিক দল ও জনগণকে ছাড়াই আমি-ডামির নির্বাচন করেছে। তারা এতো দুর্নীতি ,অনাচার করেছে যে জনগণের ওপর তারা আস্থা, বিশ্বাস রাখতে পারছে না। সেকারণেই লজ্জা শরমের মাথা খেয়ে ভ্রষ্টাচার করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, তাদের দলের নেতাকর্মীদের চরিত্র ,আদর্শ বলতে কিছু নাই। আওয়ামী নেতারা যখন তাদের নেতাকর্মীদের দিয়ে গণতন্ত্র হরণ করান, ভোট চুরি করান, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন করান, তাদের দুর্নীতি ,লুটপাট, মজুতদারী, সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করেন, নিজেরা যখন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, তখন সেই দলের নেতাকর্মীদের চরিত্র, আদর্শ বলে কিছু থাকে না।

এতে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি নেতা ওয়াজেদুল ইসলাম, কাউন্সিলর মোশারফ হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সেলিম, রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রোকনুজ্জামান রোকন, বিএনপি নেতা আজহারুল ইসলাম, আব্দুল হেকিম মড়ল, হাবিবুর রহমান, পৌর বিএনপি নেতা মাহবুবুর রহমান মোস্তফা, মোশাররফ হোসেন কমিশনার, সাগর মিয়া, মান্নান, পৌর যুবদলের আহবায়ক আজাহারুল হক তুলা, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক হাবিবুর রহমান, পলাশ সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ ওমর ফারুক সরকার, মাজাহারুল ইসলাম, আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের আরিফুল ইসলাম আরিফ, তাঁতীদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শাহজাহান, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller