1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে তারাকান্দায় বিএনপির নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ বার দেখেছে
  • ই-পেপার দেখুন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহে তারাকান্দায় অসুস্থ বিএনপির নেতৃবৃন্দ ও পরিবারের লোকজনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে গালাগাও ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলি মেম্বার, কামারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক সরকার, বিসকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মেয়ে নুসরাত জাহান নিপুণ ও রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা  আব্দুল হামিদের ছেলে নাঈম হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
         দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাবেক চেয়ারম্যান শামছুল হুদা, বিএনপি নেতা মোখলেছুর রহমান আকন্দ, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, শামিল তালুকদার, ইবনে কাশেম মাষ্টার, তারাকান্দা উপজেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ, ছাত্রদলে আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদেলের সদস্য সচিব মামুন ফকির ও মোবারক খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller