1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ঢাকা ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছের জিএম কাদের ও তার স্ত্রী

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ ও রংপুর-৩ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আর তার স্ত্রী শেরিফা কাদের ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা।

জাতীয় পার্টির পক্ষ থেকে জিএম কাদেরের রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহের কথা গণমাধ্যমকে জানানো হলেও ঢাকার আসনের বিষয়টিতে কিছুটা গোপনীয়তা বাজায় রাখা হয়।

শেরিফা কাদের ঢাকা পোস্টকে জানান, তিনি নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর জিএম কাদের রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৭ আসন থেকে জিএম কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কি না জানতে চাইলে শেরিফা কাদের বলেন, নিয়েছেন, তবে তিনি রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন।

জাপার একটি সূত্র জানায়, রংপুর-৩ আসন থেকে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের ছেলে সাদ এরশাদ। আগামী নির্বাচনেও সাদ এরশাদ রংপুর-৩ থেকে অংশ নিতে চান। কিন্তু ভাইয়ের এই আসন থেকে নির্বাচন করতে চান জিএম কাদের। এ নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো কারণে যদি জিএম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করতে না পারেন, তাহলে যেন ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য তিনি একাধিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller