1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

আত্মপ্রকাশ করল ‘সম্মিলিত মহাজোট’

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৮টি রাজনৈতিক জোট নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘সম্মিলিত মহাজোট’। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

সম্মিলিত মহাজোটের শরিক জোটগুলোর মধ্যে রয়েছে জাতীয় ইসলামী ঐক্যজোট, সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ), বাংলাদেশ স্বাধীন জোট, বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্স, জাতীয় জোট, গণতান্ত্রিক জোট বাংলাদেশ, পলিটিকাল পার্লামেন্ট অ্যালায়েন্স (পিপিএ) ও বাংলাদেশ জাতীয় ইসলামী জোট (বিএনআইএ)।

জাতীয় জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনকে সম্মিলিত মহাজোটের আহ্বায়ক এবং জাতীয় ইসলামী জোট ও জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুককে সদস্যসচিব করা হয়েছে।

কাজী রেজাউল হোসেন বলেন, ‘আটটি রাজনৈতিক জোটের সমন্বয়ে সম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ ঘটেছে। এই ক্রান্তিলগ্নে দেশ ও জনগণের স্বার্থে আসন্ন নির্বাচনে এ বৃহত্তর রাজনৈতিক মহাজোটটির ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে।’

ঘোষণাপত্র পাঠকালে কাজী রেজাউল হোসেন বলেন, ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়কি মানবিক বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রেখে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার বাস্তবায়নে, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক মুক্তি এবং মানুষের কাঙ্ক্ষিত চেতনায় উন্নয়নের ধারা প্রবর্তন করে বাংলাদেশে বাস্তবমুখী রাজনৈতিক দর্শন প্রয়োগের মধ্য দিয়ে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নির্বাচনসহ সব পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করে একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলাই হবে এই মহাজোটের লক্ষ্য ও উদ্দেশ্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller