1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ফুলপুর-তারাকান্দা থেকে নেতা-কর্মীর স্রোত নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ 

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ
 মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত শনিবার (৪ নভেম্বর) চালু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সূধী সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে যোগ দিতে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে থেকে নেতাকর্মীদের জনস্রোত নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি যোগ দিয়েছেন। ঢাকায় আওয়ামীলীগের সমাবেশে প্রতিবারের মতো ফুলপুর-তারাকান্দা থেকে জন-সমাগম নিয়ে উপস্থিত হয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এবারও ধারাবাহিকতা বজায় রেখেছেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সূধী সমাবেশে যোগদানের লক্ষে ফুলপুর-তারাকান্দা থেকে ৬০ টি গাড়ি রিজার্ভ করেন উপজেলা আওয়ামীলীগ। শনিবার ফুলপুর-তারাকান্দা থেকে ৬০টি গাড়িতে নেতাকর্মী নিয়ে তিনি সমাবেশে যোগ দেন। দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও ফুলপুর পৌরসভা থেকে নেতাকর্মীর জনস্রোত বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও টি শার্টে সজ্জিত হয়ে ফুলপুর ও তারাকান্দা সদর এলাকায় জড়ো হয়। পরে জনগণের বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওযামী লীগ আয়োজিত আরামবাগ মাঠে সুধী সমাবেশে অংশ নিতে ফুলপুর-তারাকান্দা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী নিয়ে সমাবেশ সফল করতে যান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে জয়ী করতে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র নেতৃত্বে  ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে আছি। জননেত্রীর এই সমাবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমান করে যে দেশের শান্তি, সমৃদ্ধি আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller