1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সরকার পতনের দাবি ও মহাসমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার বিকালে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্বঘোষিত কর্মরসূচি অনুযায়ী শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে কার্যালয়ের আশপাশের এলাকাও লোকারণ্য। এরই মধ্যে দুপুরে মহাসমাবেশে কাকরাইলে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মসজিদ পর্যন্ত অবস্থান নিলে হোটেল কন্টিনেন্টাল থেকে আওয়ামী লীগের একটি মিছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে পুরো কাকরাইল, মৎস্যভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুহুর্মুহু বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে সাংবাদিকসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়।

এই হামলার প্রতিবাদে সমাবেশের মঞ্চ থেকে রবিবার সারাদেশে হরতাল পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller