1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

আন্দোলন ও দেশি-বিদেশি চাপে মাথা নষ্ট হয়ে সরকার পাগলের প্রলাপ বকছেঃ প্রিন্স

রিপোর্টার
নিজস্ব প্রতিবেদকঃ

আন্দোলন ও দেশি-বিদেশি চাপে মাথা নষ্ট হয়ে সরকার বেসামাল আচরণ ও পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার ময়মনসিংহে অনশন কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ মহানগরের নতুনবাজারে হরি কিশোর রায় রোডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ১০টা থেকে চার ঘণ্টার অনশনে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন এমরান সালেহ প্রিন্স।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তলে তলে সমঝোতা হয় না, ষড়যন্ত্র হয়। বিদেশিদের সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করে আপোষ করতে গিয়ে তারা ব্যর্থ হয়ে এখন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে।

অনশন কর্মসূচিতে দ্রুত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জনগণ ক্ষমা করবে না। সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাঁচতে দিতে চায় না। তারা বেগম জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ভয় পায়। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা বেগম জিয়ার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়।

প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন ,এক দফার আন্দোলন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। চূড়ান্ত আন্দোলনে যখন যে কর্মসূচি আসবে জীবন বাজি রেখে হলেও তা সফল করতে হবে। এবার দেশ, জনগণ, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এ কে এম রায়হান উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.নুরুল হক, পেশাজীবী সংগঠনের পক্ষে অধ্যাপক ফজলুল হক ভূইয়া, আনোয়ারুল আজিজ টুটুল।

অনশন কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, কাজী রানা, শাহ্ শিব্বির আহমেদ বুলু, এম এ হান্নান খান, শামীম আজাদ,মাহবুবুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম  ফারুক, ডা.মোাখ্খারুল ইসলাম রানা, উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মহানগর যুব দলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, সদস্য সচিব মহিবুল হক টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণ জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর মহিলা দলের আহ্বায়ক খালেদা আতিক, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী এখলাস উদ্দিন। পরে বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিন ও কাজিম উদ্দিন অনশনরত নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller