1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে- শরীফ আহমেদ 

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোষররা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা দেশের অর্থনীতির চাকা বন্ধ করতে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তরুন প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে।
ময়মনসিংহের ফুলপুরে রবিবার সন্ধ্যায় শেরপুর রোড গোল চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার অধীনেই দেশে সঠিক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় । সেজন্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান,  পৌরসভার মেয়র মি শশধর সেন, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার , উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আওয়ামী লীগ নেতা এটিএম মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন,, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দেওয়ান, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক শিখা রাণী সরকার বিউটি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রোস্তম আলী ভুলন, উপজেলা শ্রমীক লীগের আহবায়ক এটিএম রফিকুল করিম নোমান  উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারন সম্পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক  তানিম আহমেদ শাওন,, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক মোহেল রানাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে নির্ধারিত সময়ের আগে থেকে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসতে থাকে। একসময় অনুষ্ঠান স্থল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভরে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller