1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

রাস্তা বন্ধ করলে আমরাও আপনাদের রাস্তা বন্ধ করে দেবঃ বিএনপিকে ওবায়দুল কাদের 

রিপোর্টার

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাস্তা বন্ধ করে দেবেন, তাহলে আমরা আপনাদের (বিএনপি) রাস্তা বন্ধ করে দেব।

তিনি বলেন, আপনারা চলার রাস্তা বন্ধ করে দেবেন। কোথায় দাঁড়াবেন? আমরা ছেড়ে দেব?

শুক্রবার জাতীয় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।

শান্তি সমাবেশর আয়োজন করে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ অতন্দ্র প্রহরী। এদেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তা বন্ধ করে যদি সাধারণ মানুষকে কষ্ট দেওয়া তাহলে দেশের মানুষ তা সহ্য করবে না। যদি রাস্তা বন্ধ করতে চান তাহলে আপনাদের চলার রাস্তা বন্ধ করে দেব। কোথায় দাঁড়াবেন? আমরা ছেড়ে দেব? আমরা সংঘাত চাই না, আমরা শান্তির জন্য এই সমাবেশ করছি।

কাদের বলেন, ফখরুল সাহেব যত লাফালাফি তাফালিং করেন, এই তারেক জিয়ার লাফালাফিতে কাজ হবে না। যতই তাফালিং করুন ক্ষমতার ময়ূর সিংহাসন বহুদূরে। রাজনীতির মাঠে আন্দোলনে আওয়ামী লীগকে হারাতে পারবেন না। আন্দোলনে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। আগুন নিয়ে আসবেন? আগুনে হাত পুড়ে দেব, ভাঙচুর করতে এলে হাত ভেঙে দেব।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, চোখ রাঙাবেন না, দেশি-বিদেশি যারাই চোখ রাঙাবেন তাদের বলে দিচ্ছি, আওয়ামী লীগের

শেকড় অনেক গভীরে। কারো চোখা রাঙানিতে আমরা ভয় পাই না। চোখ রাঙিয়ে ক্ষমতাচ্যুত করতে পারবেন না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেন, আপনারা হতাশ হবেন না, কারও চোখ রাঙানোর পরোয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেন না।’ আমাদের সঙ্গে দেশের মানুষ আছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে মোকাবিলা করা হবে। শান্তিপূর্ণভাবে এসেছেন, সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে চলে যাবেন। সংঘাত অ্যাভয়েড করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া লন্ডন থেকে ফরমায়েশ দিচ্ছে। বিএনপির নেতারা লাফালাফি করছে। তাদের কথায় নাকি জাতিসংঘ নির্বাচন পরিচালনা করবে। জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে গণভবনে বসিয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন শেখ হাসিনা গণভবনে থাকবেন। তারেক রহমান কিছুই করতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আইন মানে না, সুপ্রিম কোর্ট মানে না। কথায় কথায় তারেক রহমান সুপ্রিম কোর্টকে ধমক দেয়। মানুষ এই তারেক রহমানের বিচার চায়, তার সারা জীবনের দণ্ড হয়েছে। এই দুর্নীতিবাজকে কখনো দেশের মানুষ জায়গা দেবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller