মোঃ খলিলুর রহমানঃ
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ফুলপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) বিকালে ফুলপুর উপজেলাধীন ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ এর উদ্যোগে শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তুফা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ওয়াজেদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
#