মোঃ খলিলুর রহমানঃ
বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ফুলপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা যুবদলের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) বাদ মাগরিব শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, যুগ্ম আহবায়ক মোঃ কুদরত আলি, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ওয়াজেদুল হক ,যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুল বিশ্বাস, যুগ্ম আহবায়ক বদরুজ্জামান আকন্দ নোমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রকিবুল হাসান সোহেল, আমিনুল ইসলাম লিটন, আজহারুল হক তোলা সহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক।

এসময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান (ডিসকু), উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোতালেব হোসেন শহিদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মোশাররফ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসেন, কোষাধক্ষ্য মোঃ বিল্লাল হোসেন, পৌর যুবদল নেতা বিল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ উমর ফারুক সরকার, পৌর স্বেচ্ছাসেবকদলের বিপ্লবী আহবায়ক মোঃ মিজানুর রহমান দুরন্তসহ ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।