1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ফুলপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 
ময়মনসিংহের ফুলপুরে পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আমুয়াকান্দা গরু হাটায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুলপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন তালুকদার।
ফুলপুর পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম তোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, একেএম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএম মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম তুলা, আমিনুল ইসলাম লিটন, রকিবুল হাসান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller