1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ফুলপুরে উপজেলা ও পৌর মহিলা দলের কর্মী  সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টার
  • পোষ্ট হয়েছে শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখেছে
  • ই-পেপার দেখুন
মোঃ খলিলুর রহমানঃ 
ময়মনসিংহের ফুলপুরে জাতীয়তাবাদী মহিলা দল উপজেলা ও পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা ও পৌর মহিলা দলের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়ে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীদের এখন থেকেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রচার ও নারীদের জন্য বিএনপির কর্মসূচি সহ দলীয় আদর্শ অবহিত করতে হবে।
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিল চৌধুরী লিলি’র সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক হোসনে আরা নিলু’র সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, কুতরত আলী, একেএম সিরাজুল হক,  পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রকিবুল হাসান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌসি জাহান সুপ্তি, সহ-সভাপতি ফুলপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ময়মনসিংহ জেলা উত্তর মহিলা দলের কোষাধ্যক্ষ তাসনোভা নাছরিন নিশু, মহিলাদল নেত্রী রোমেছা আক্তার, শিরিনা খাতুন, আনোয়ারা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন,  ছাত্রদল নেতা ওমর ফারুক সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller