1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তিতে ফুলপুরে বিএনপির বিজয় র‍্যালী

রিপোর্টার
মোঃ খলিলুর রহমানঃ 

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) ময়মনসিংহের ফুলপুরে বিজয় র‌্যালি করেছে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) নির্ধারিত সময়ের আগে থেকে ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা বালিয়া মোড়ে এসে একত্রিত হয়। খন্ড খন্ড মিছিল এক সাথে হয়ে এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। পরে বিকাল সাড়ে ৫ টায় ফুলপুর পৌর এলাকার বালিয়ার মোড় থেকে বিশাল বিজয় র‍্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
জুলাই গণঅভ্যুত্থানে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি পালন উপলক্ষে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত বিজয় র‌্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, ফুলপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মোস্তফা, ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিনসহ ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিশাল বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করেন ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা।
এছাড়াও বেলা ৪ টায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এ.কে.এম আরিফুল হক এর নেতৃত্বে ফুলপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফুলপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller