মোঃ খলিলুর রহমানঃ
জুলাই-আগস্ট’২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ফুলপুর পুরাতন কোর্ট ভবন চত্বর থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর রোড গোল চত্বরে এসে শেষ হয়।
জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার গণ মিছিলে নেতৃত্ব দেন, ফুলপুর-তারাকান্দা নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী মাহবুবুল আলম মন্ডল, ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতে সেক্রেটারি জাকির হোসেন মাষ্টার, পৌর জামায়াতে সভাপতি আতিকুর রহমানসহ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর গণ মিছিল শুরু হওয়ার আগে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা পুরাতন কোর্ট ভবন চত্বরে মিলিত হয়। সেখান থেকে বিশাল গণ মিছিল শুরু হয়।