1. admin@bhorerkhariya.com : Admin :
  2. bhorerkharia@gmail.com : admin : admin
  3. mainulislammohin65@gmail.com : Cumilla News : মোঃ মাইনুল ইসলাম মহিন
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টার

মোঃ খলিলুর রহমানঃ 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ করা হয়েছে। শুক্রবার (০১ আগস্ট ২০২৫) বেলা সাড়ে ৫ টায় উপজেলার সুতারকান্দি সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ হওয়ায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে।

ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।

সমাবেশে উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, কুদরত ‘আলী, আমিনুল ইসলাম আলুকদার, আজাহারুল মোজাহীদ সরকার, বদরুদ্দোজা আকন্দ নোমান, ফজলুল করিম খান, ডা. শাহীনুর ইসলাম, মিজানুর রহমান সেলিম, আদম আলী, নজরুল ইসলাম বাবুল, ফিরোজ আহম্মেদ পলাশ, হাবিবুর রহমান, ইকবাল হোসাইন, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ.কে. এম তোজাম্মেল হক রুবেল, ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব  এ.কে.এম, সুজাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা, ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 bhorerkhariya.com
Theme Customized BY Themes Seller