
মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন হাট বাজারে গ্রামেগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, উঠান বৈঠক করে আলোচনায় উঠে আসা ময়মনসিংহ বিভাগের ন্যাশনাল হিউম্যান রাইটস্ সভাপতি ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক বওলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিএনপি নেতা মোঃ আবুল হোসেন আজাদ এবার নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় পৌর শহরের ঘাসফড়িং রেস্টুরেন্টে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় আবুল হোসেন আজাদ শুরতে তার পরিচিতি তুলে ধরে দল, সমাজ ও দেশের জন্য তার কাজের বর্ণনা দেন। তিনি ১৯৯০ সনে ছাত্রদলে যোগদান করে পরবর্তীতে যুবদল ও বর্তমানে বিএনপির নিবেদিত কর্মী হিসাবে দলের পক্ষে কাজ করছেন বলে জানান। সবশেষে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে বিএনপি'র প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
মতবিনিময়কালে আবুল হোসেন আজাদ বলেন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে অনেকেই এমপি হয়েছে। এমনকি মন্ত্রীও হয়েছে। কিন্তু সাংবাদিকদের জন্য কোন বসার স্থান হয়নি।সাংবাদিকরা এক সাথে বসে কোন কাজ করার মতো জায়গা নেই। আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে সাংবাদিকদের জন্য একটি বসার স্থান করে দিবো। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা ঘরে ঘরে গিয়ে সবার কাছে পৌছাতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার ভিত্তিতে সন্ত্রাস হানাহানি ও ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।