
মোঃ খলিলুর রহমানঃ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৯ আগস্ট ২০২৫) বিকালে ফুলপুর পৌরসভার বড়কুড়ের পাড় মোহাম্মদীয়া তাহফিজুল কোরআন আদর্শ মাদরাসা চত্বরে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর কর্মী সমাবেশ হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
ফুলপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন তালুকদার।
সমাবেশে পৌর বিএনপির আহবায়ক মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা ও যুগ্ম আহবায়ক একেএম তোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন খান, কুদরত আলী, এনামুল হক বাবুল, হাবিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, রকিবুল হাসান সোহেল, আজহারুল ইসলাম তুলা, হুমায়ুন কবীর মিলন, একেএম সাদেকুল হক, আব্দুর রহিম ফকির, এবিএম মোশাররফ হোসেন, জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল সহ উপজেলা ও পৌর বিএনপি যুগ্ম আহবায়কবৃন্দ এবং জেলা ও উপজেলা, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল, ওলামা দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
