নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির হরতালকে প্রতিহত করতে আগামীকাল রবিবার সারাদেশের মহানগর, জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সারাদেশের নেতাকর্মী সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর সৈনিকেরা ছিল, আছে থাকবে। বিএনপি যাতে জনগণের কোনো ক্ষতি করতে না পারে এজন্য সব পাড়া মহল্লায় সতর্ক পাহারায় থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নাকি পশ্চিমাদের সাহস পাচ্ছে। বিএনপিকে আমি বলতে চাই তারা ছেড়ে গেলে পার পাবেন না।
আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগের, শাজাহান খান, ফারুক খান, মোফাজ্জল, হোসেন চৌধুরী মায়া, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী সদস্য,শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল সোবহান অপু, গোলাম রাব্বানী চিনু, তারানা হালিমসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।