প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩, ৬:৪৭ পি.এম
তারাকান্দায় যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দায় সপ্তাহব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
সোমবার দুপুরে ডাকবাংলোর হলরুমে তারাকান্দা উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক এড. আজহারুল ইসলাম।
তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, তারাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী।
Copyright © 2022 দৈনিক ভোরের খড়িয়া. সম্পাদক ও প্রকাশক: মোঃ খলিলুর রহমান, নির্বাহী সম্পাদক: তাসনোভা নাছরিন নিশু, বার্তা সম্পাদক: শাকিব মিয়া