প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৩, ৫:২৪ পি.এম
ফুলবাড়িয়ায় বিএনপির নেতা হযরত মেম্বারের কবর জিয়ারত করেন করিম

সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া উপজেলার আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা মোঃ আব্দুল করিম সরকার নাওগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মরহুম হযরত মেম্বারের কবর জিয়ারত করেন। বুধবার(৫জুলাই) দুপুরে কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ সাজু,বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,ইউপি সদস্য আঃ হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, যুগ্ম আহবায়ক এজিএম ফাহাদ প্রমুখ।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জননেতা আব্দুল করিম সরকার বলেন,আগামী দিনে তারেক রহমানের ডাকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়বো।আগামী২২জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে সে সমাবেশে যোগদান করার জন্য আহবান জানান।
Copyright © 2022 দৈনিক ভোরের খড়িয়া. সম্পাদক ও প্রকাশক: মোঃ খলিলুর রহমান, নির্বাহী সম্পাদক: তাসনোভা নাছরিন নিশু, বার্তা সম্পাদক: শাকিব মিয়া