প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৩, ৫:৫৪ পি.এম
তারাকান্দা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান গদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হকের সমর্থনে শুক্রবার তারাকান্দা ডাক বাংলা প্রাঙ্গনে তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান আকন্দ (রতন আকন্দ) এর পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, জেলা পরিসদের সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির এপিএস মোঃ হাবিবুর রহমান, কামারিযা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ,কে,এম আজাহারুল ইসলাম সরকার, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম আহব্বায়ক বিপ্লব হোসেন চৌধুরী, ছাত্রলীগের সভিপতি রাকিব হাসান মাজাহারুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী জুয়েল, সাধারন সম্পাদক কাজল সরকার প্রমুখ।
Copyright © 2022 দৈনিক ভোরের খড়িয়া. সম্পাদক ও প্রকাশক: মোঃ খলিলুর রহমান, নির্বাহী সম্পাদক: তাসনোভা নাছরিন নিশু, বার্তা সম্পাদক: শাকিব মিয়া