
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুর সদরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শেরপুর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র মি শশধর সেন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর এপিএস আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ছনধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা এটিএম মনিরুল হাসান টিটু, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মড়ল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক রাসেল আহমেদ রয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এরশাদ হোসেন লিমন, সাধারন সম্পাদক তানিম আহমেদ শাওন, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সাগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়েও শান্তি সমাবেশ ও মিছিল করেছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই সমাবেশ। আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে।